শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৪ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

কমল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৪ এএম, ১ জুন ২০২৫ রোববার


সরকার প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে। জুন মাসের জন্য নতুন গেজেট অনুযায়ী, ডিজেল, অকটেন ও পেট্রলের দাম আরও কমানো হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর হবে।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা হ্রাস পেয়েছে। শনিবার (১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। নতুন দাম রবিবার (১ জুন) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে, ডিজেলের মূল্য প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা, এবং পেট্রলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মে মাসে প্রতি লিটারে এক টাকা করে মূল্য হ্রাস করা হয়েছিল।

এরও আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তবে ফেব্রুয়ারিতে প্রতি লিটারে এক টাকা করে দাম বৃদ্ধি পায়।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের প্রক্রিয়া শুরু করে। এর আওতায় প্রতি মাসেই নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।