প্রাণীকে পানি পানের সেই ভিডিও ভাইরাল (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
তীব্র গরমের মধ্যে ছোট ভালুকজাতীয় প্রাণী কোয়ালার বোতলে পানি পানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক নারী পথচারী কোয়ালাটিকে পানি পান করান। ২৫ সেকেন্ড ধরে ওই বোতলের পানি পান করে কোয়ালাটি। তার পানি পানের দৃশ্যের ভিডিও ফেইসবুকে দেন লরি।
গত ২৯ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ করার পর তা ব্যাপক সাড়া ফেলে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতেও এ ভিডিও নিয়ে খবর প্রকাশ হয়।
অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বালীয় রাজ্য ভিক্টোরিয়ার স্ট্রাথমার্টনের উত্তরে মারি নদী ঘেঁষা বনে থাকা একটি কোয়ালা ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা ভেজাতে চলে আসে লোকালয়ের কাছাকাছি।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যান্টেল লরি নামের একজন পথচারী ওই প্রাণীটির জলতেষ্টার বিষয়টি বুঝতে পারেন।পরে বোতলে থাকা পানি কোয়ালাকে এগিয়ে দেন। কোয়ালিটি ২৫ সেকেন্ড ধরে ওই পানি পান করে।
হাড়কাঁপানো শীতে বিশ্বের বেশিরভাগ জায়গায় জনজীবন যখন কাবু, তখন অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত অস্ট্রেলিয়ায়। পৃথিবীর দক্ষিণ-পূর্বের এ দেশটিতে এখন বেড়েই চলেছে তাপমাত্রা। অঞ্চল ভেদে তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রি ছাড়াবে বলে দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।
