মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

বৈয়াম পাখি ২.০ গাইলেন জেফার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৫ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

আলোচিত সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন ২'-এ যুক্ত হয়েছেন জেফার। সিরিজে তিনি শুধু গানেই কণ্ঠ দেননি, অভিনয়ও করেছেন। সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল তার। সিরিজের 'বৈয়াম পাখি ২.০' গানে কণ্ঠ দিয়েছেন জেফার, যা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

'বৈয়াম পাখি ২.০' গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া গানের নতুন ভার্সন। প্রথম ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

জেফার বলেন, গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত সিরিজ 'সিন্ডিকেট'। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় 'মাইশেলফ অ্যালেন স্বপন'র প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও।