শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

নিরাপত্তা পরিষদে নতুন অস্থায়ী সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নতুন পাঁচটি দেশকে মনোনীত করা হয়েছে।

দেশগুলো হচ্ছে- বেলজিয়াম, ডমিনিকান রিপাবলিক, ইন্দোনেশিয়া, জার্মানি এবং সাউথ আফ্রিকা।

দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে তাদেরকে। এর মধ্যে ডমিনিকান রিপাবলিক জানুয়ারি মাসের জন্য সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

জাতিসংঘ সদর দফতরে এক পতাকা অনুষ্ঠানের মাধ্যমে বুধবার দেশগুলোকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এরপর এই পাঁচ নতুন সদস্য নিরাপত্তা পরিষদে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওয়াশিংটন পোস্ট।