নেপোলিয়নের গুপ্তধনের সন্ধান!
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
সম্রাট নেপোলিয়নের গুপ্তধন খুঁজে ২০৬ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন গবেষকরা। লুকিয়ে রাখা ৮০ টন সোনার সন্ধান পাওয়ার দাবি করেছেন রাশিয়ার ভায়াচেসলাভ রিজকোভ নামের এক এক বিজ্ঞানী।
বহু ইতিহাসবিদ দাবি করেন, ফরাসি সম্রাট নেপোলিয়ন স্মোলেনস্ক এলাকার সেমলেভো বা নেপোলিয়ন লেকে সোনা রয়েছে। তবে রাশিয়ার এই বিজ্ঞানী বলছেন, সেমলেভো নয়, সম্রাট আসলে এই জায়গা থেকে ৪০ মাইল দূরে লুকিয়েছিলেন এই সোনা। আসল এই সোনা রয়েছে লেক বোলশায়ায়।
রাজা আলেকজান্ডার-১ এর দৃষ্টি ঘোরাতে নেপোলিয়ন লেক সেমলোভোর কাছে সামান্য কিছু সোনা পাঠিয়েছিলেন। আর তার আসল গুপ্তধন পাঠিয়েছিলেন বোলশায়ায়। নেপোলিয়নের হয়ে এসব দায়িত্ব পালন করেছিলেন তার ঘনিষ্ঠরাই। যে বোলশায়ায় সোনা রেখেছিলেন, সেটি রুডনিয়ার কাছে মস্কো থেকে প্রায় ৪০০ কিমি. দূরে বোলশায়া রুতাভেচ লেকে এই সোনা ও গুপ্তধন রাখা হয়।
ইতিহাসবিদদের বহুদিনের দাবি, ৪০০টি ওয়াগন ভর্তি সোনা নেপোলিয়নের ৫০০ জন ঘোড়সওয়ার ও ২৫০ জন এলিট ওল্ড গার্ডের পাহারায় ছিল।
