মাদুরোকে অবৈধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২২ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট।
আগামী বৃহস্পতিবার আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে। বিরোধী দল নেতৃত্বধীন পার্লামেন্ট শনিবারই মাদুরোকে অবৈধ ঘোষণা করে এবং গণতন্ত্র ফিরে পেতে সামরিক বাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানায়।
ভেনিজুয়েলার পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো বলেন, আমরা আবারো মাদুরোর অবৈধতা নিশ্চিত করেছি।
মাদুরো গত ২০ মে একটি বিতর্কিত আগাম নির্বাচনের মাধ্যমে নিজের ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করছেন। বেশির ভাগ বিরোধী দল নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে ও আন্তর্জাতিক সম্প্রদায় তাতে নিন্দাও জানিয়েছে বলে অভিযোগ রয়েছে। এএফপি
