শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

পেন্টাগনের চিফ অব স্টাফের পদত্যাগ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ কেভিন সুয়েনি পদত্যাগ করেছেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এ নিয়ে তৃতীয় শীর্ষ কর্মকর্তা পেন্টাগন ছাড়লেন।

 

শনিবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল সুয়েনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বেসরকারি খাতে ফিরে যাওয়ার এখনই সময়।’

সুয়েনি ২০১৭ সালের জানুয়ারি থেকে পেন্টাগনের চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্রে এ রিয়ার অ্যাডমিরাল দায়িত্ব পালনকালে তার সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানালেও ট্রাম্পের নাম নেননি। খবর রয়টার্সের।