সোনার খনি ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
আফগানিস্তানে একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছেন।
রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাক্ষণ প্রদেশের কোহিস্তান জেলায় এ ঘটনা ঘটে।
জেলা গভর্নর মোহাম্মদ রুস্তমের বরাতে আলজাজিরা বলছে, গ্রামের লোকেরা সোনার খোঁজে ২০০ ফুট গভীরের খনন করেন।
যখন খনির দেয়াল ধসে পড়ে তখন আহত ও নিহতরা ভেতরেই ছিলেন। খনির দেয়ার ধসের কারণ স্পষ্ট নয়।
