শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সেইসঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি সরেজমিন পর্যবেক্ষণের অনুমতি চায় সংস্থাটি। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় চাওয়া এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তালিকাভুক্ত শরণার্থী পরিবারকে গত ৩ জানুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর একদিন পর শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও দুতের্তের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

গত তিন মাসে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ওই ঘটনা ঘটল। আশ্রয় চাওয়া ওই পরিবারটি ২০১৩ সালে মিয়ানমার থেকে অবৈধভাবে ভারতের আসামে প্রবেশের সময় আটক হয়। তারপর থেকেই তারা অবৈধভাবে প্রবেশের অপরাধে জেলে আটক ছিলেন। এ

রপরও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করতে এবং আটক হওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি নিরূপণ করে ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্বেচ্ছাশ্রম দিতে চাওয়া ইউএনএইচসিআরের কোনো ব্যক্তিকে অনুমতির বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না দেশটির কর্তৃপক্ষ। মিয়ানমার-মানবতাবিরোধী অপরাধ-অ্যামনেস্টি-ইন্টারন্যাশনাল-রোহিঙ্গা ২০১৮ সালের অক্টোবরের পর এটি ছিল প্রত্যাবাসনের দ্বিতীয় ঘটনা। এর আগে ভারত প্রতিকূল পরিবেশের মধ্যেই সাতজন রোহিঙ্গাকে মিয়ানমার রাখাইন রাজ্যে ফেরত পাঠায়।

রোহিঙ্গাদের আটক, ফেরত পাঠানোর বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর ইউএনএইচিসআর এর পক্ষ থেকে তাদের সেখানে থাকতে দিয়ে আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষার জন্য তাদের প্রয়োজনীয়তার বিষয়টি মূল্যায়ন করার সুযোগ দেয়ার আহ্বান জানালেও ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। ইউএনএইচসিআর এর পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ভারতের কাছ থেকে তাদের কাজের অনুমতি পাওয়ার আবেদন অব্যাহত রেখেছে। ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়া প্রায় ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় লাভের জন্য ইউএনএইচসিআরের কাছে তালিকাভুক্ত হন।