শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

কুকুরকে ঢিল মারায় পথচারীকে গুলি করে হত্যা!  

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

পোষা কুকুরকে ঢিল ছোড়ার অপরাধে এক যুবককে গুলি করে হত্যা করলেন কুকুরের মালিক। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম কলোনিতে।

নিহত ওই যুবকের নাম আফাক (৩০) ও কুকুর মালিকের নাম মেহতাব বলে জানা গেছে। অভিযুক্ত ওই কুকুর মালিককে খুঁজছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলোনির রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহতাবের পোষা কুকুরটি আফাককে কামড়াতে তেড়ে আসে। এ সময় আফাক ভয় পেয়ে রাস্তায় পড়ে থাকা ইট-পাথরের কয়েকটি টুকরো কুকুরের দিকে ছোড়েন।

ঢিল ছোড়া দেখেই মেহতাব আফাকের ওপর ক্ষেপে যান ও ঝগড়া শুরু করেন।

ঝগড়ার একপর্যায়ে ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে আনেন অভিযুক্ত মেহতাব।

কিছু বুঝে ওঠার আগেই আফাককে লক্ষ্য করে গুলি চালায় মেহতাব। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফাক।

গুলি চালানোর শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আফাককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।