বুধবার   ২৯ জুলাই ২০২৬   শ্রাবণ ১৩ ১৪৩৩   ১৩ সফর ১৪৪৮

এবিসিসিআই’র সভা অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
আমেরিকা বাংলাদেশ চ্যাম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভা অনুষ্ঠিত হলো গত বুধবার। জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসেফ বারী টুটুল। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা শাহ নেওয়াজ ও চেয়ারম্যান গিয়াস আহমেদ। আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় ওয়েস্টিন হোটেলে সংগঠনের উদ্যোগে আর্ন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র থেকে ৪৫ জনের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এতে যোগদান করবেন।
বুধবারের সভায় আরও উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, সিপিএ সরোয়ার চৌধুরী,নুরুল আজিম, মুনমুন হাসিনা বারী, বেলাল চৌধুরী, আহসান হাবিব, আলমগীর খান আলম ও আসিফ চৌধুরী।