সোমবার   ৩১ আগস্ট ২০২৬   ভাদ্র ১৬ ১৪৩৩   ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ গ্রেপ্তার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১০ এএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রাতে আরিফ হাসানকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একটি হত্যাচেষ্টা মামলা আছে।

জানা গেছে, মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়েছিল। আরিফ হাসান এ্যাটকোর নেতা।