শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

সিরিয়া ইস্যুতে পুতিন যা বললেন নেতানিয়াহুকে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

সিরিয়া পুর্নগঠনে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন পুতিন। খবর আনাদোলুর।

সিরিয়া ইস্যুতে গত শুক্রবার ফোন দিলে পুতিন নেতানিয়াহুকে তার এ সিদ্ধান্তের কথা জানান। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় নিয়েও এ দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাপ হয়।