বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ১৭ ১৪৩৩   ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।  শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

মোদি লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।