শুক্রবার   ১৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ০১ সফর ১৪৪৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

 ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস গিরিখাতে পড়ে সাতজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ২১০ কিলোমিটার উত্তরে রেয়াসি জেলার পার্বত্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানান, বাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো।

তারা আরো জানান, ভারতে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ৪শ’র বেশী লোকের মৃত্যু হয় ।

 

উল্লেখ্য, গত সপ্তাহে পুঞ্চ জেলায় গাড়ি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৯ জন আহত হন।