সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ভাষ্য, ইউক্রেন সংকট সমাধানে মিনস্ক চুক্তি বাস্তবায়ন না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পুনরায় জারি হলো।

ইইউ-এর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপে সম্মত হয়েছেন।

রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের মধ্যে ২০১৫ সালে বেলারুশে যুদ্ধবিরতি যুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষরত দেশটির সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীরা নিজ নিজ অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে এবং পরিপূর্ণভাবে যুদ্ধবিরত পালন করবে।

 

কিন্তু এই চুক্তি আদৌ বাস্তবায়ন করেনি রাশিয়া, অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সূত্র : ভয়েস অব আমেরিকার।