সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

লন্ডনে বসে ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন লেবাননের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

লেবাননের নির্বাচিত প্রধানমন্ত্রী সা’দ হারিরি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালালে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে।

 

গতকাল বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউজ থিংক ট্যাঙ্কে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করে সুন্নি মতাবলম্বী সা’দ।

লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সা’দ বলেন, এর আগের আগ্রাসনগুলোতে তেলআবিবের কোনও অর্জন ছিল না।ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কি দুর্বল হয়েছে?

সা’দ হারিরি তার বক্তব্যের অন্য অংশে ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার পরিণতির ব্যাপারেও ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন, নিষেধাজ্ঞার ফলে লেবাননের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন কমে গেছে এবং এ পরিস্থিতি চলতে থাকলে এই নিষেধাজ্ঞা গোটা মধ্যপ্রাচ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

লেবাননের সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহ’র উপ-প্রধান শেখ নাঈম কাসেম তার দেশে আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেয়ার পর সা’দ হারিরি এ বক্তব্য দিলেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে নাঈম বলেছিলেন, ইসরাইলের এমন কোনো স্থান নেই যেখানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম নয়।