শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

প্রেসিডেন্ট হতে তেলাওয়াত পরীক্ষা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ইন্দোনেশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিদের দিতে হবে কোরআন তেলাওয়াত পরীক্ষা। আগামী ১৫ জানুয়ারি বসবে এই পরীক্ষা।

পরীক্ষার আয়োজন করছে শরীয়াহ শাসিত আচেহ প্রদেশের একটি সংগঠনের। ক্ষমতাসীন প্রেসিডেন্টের পক্ষ থেকে বিষয়টি ভেবে দেখার কথা বলা হলেও বিরোধী প্রার্থী এ বিষয়ে কোনো জবাব দেননি।

তবে দেশটির ধর্মনিরেপক্ষ গোষ্ঠীর পক্ষ এ আয়োজনের সমালোচনা করা হয়েছে। তারা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মীয় গ্রন্থ পাঠের পরীক্ষা দিতে হলে তা দেশটির নৃ-তাত্ত্বিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। খবর ভয়েস অব আমেরিকার।

 

চলতি বছরের এপ্রিল মাসেই হবে প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার আচেহ প্রদেশের একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে প্রার্থী জোকো উইদোদো এবং বিরোধী প্রার্থী প্রোবো সুবিয়ান্তোকে কোরআন তেলাওয়াত পরীক্ষার আমন্ত্রণ জানানো হয়।

প্রার্থীদের বাধ্যতামূলকভাবে সুরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। আয়োজকরা আরও একটি সুরা নির্ধারণ করে দেবেন পাঠ করার জন্য। প্রেসিডেন্ট প্রার্থীদের কোরআন পরীক্ষার আমন্ত্রণ জানাও ইসলামী সংগঠনের চেয়ারম্যান মারসিউদ্দিন ইশাক বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থীদের আসল চরিত্র সামনে আনা এবং শরীয়াহ শাসিত প্রদেশটির সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্যই তারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করেন। আচেহ প্রদেশে স্থানীয়ভাবে যেসব ব্যক্তি নির্বাচিত হন তাদেরকেও কোরআন তেলাওয়াতের পরীক্ষা দিতে হয়।