সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

তিব্বতে বিদেশীদের প্রবেশাধিকার না দিলে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে চীনের স্বশাসিত এলাকা তিব্বতে প্রবেশাধিকার চাইতে ভোট হয়। সেখানে মার্কিন কূটনৈতিক, সাংবাদিক ও পর্যটকদের তিব্বতে প্রবেশাধিকার দেয়ার পক্ষে মত দেয়া হয়।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবত তিব্বতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। বৌদ্ধদের এই এলাকায় প্রবেশ করতে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। তাই মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্রেট উভয় দলের সম্মতিতেই তিব্বতে প্রবেশাধিকার চেয়ে বিলটি পাশ করা হয়।

 

চীন প্রতিবছর পর্যটক ও বিদেশীদের বৌদ্ধ অঞ্চলে অন্যান্য এলাকার মতো প্রবেশের অনুমতি দিয়েছে কিনা তা যাচাই করার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ করেছে। যদি কোন মার্কিনিকে সেখানে প্রবেশে বাধা দেয়া হয়ে থাকে তাহলে এর সাথে সম্পৃক্ততার অভিযোগে চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার অনুরোধ করা হয়েছে। বিলটি চীনের মৌলিক স্বচ্ছতার ওপর ছিল বলে জানিয়েছেন সিনেটের বিদেশ সম্পর্ক বিষয় কমিটির ডেমোক্রেট সদস্য রবার্ট মেনেনদেজ।