প্রিয় শিক্ষককে হারালেন ইমরান খান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
চলে গেলেন পাকিস্তানের জনপ্রিয় শিক্ষক জিওফ্রে ডগলাস ল্যাংল্যান্ডস। তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানেরও প্রিয় শিক্ষক ছিলেন।
বুধবার লাহোরের পূর্ব শহরে তিনি মারা যান।
ল্যাংল্যান্ডস একজন ব্রিটিশ কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ শাসনের অবসান হলেও তিনি থেকে যান এই দেশে। তিনি পাকিস্তানের সবচেয়ে সম্মানিত একজন শিক্ষক।
ল্যাংল্যান্ডস ছয় দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে ইংরেজি ও গণিত শিক্ষা দিয়েছেন। তার ছাত্রের তালিকায় রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে এক বার্তায় ল্যাংল্যান্ডসের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান।
ইমরান খান বলেছেন, ল্যাংল্যান্ডস আমাদের শিক্ষক হওয়ার পাশাপাশি যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, যা কখনই ভোলার নয়।
ল্যাংল্যান্ডস ১৯১৭ সালের ২১ অক্টোবর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে তিনি একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন।
