যুক্তরাষ্ট্রের কালো তালিকায় পাকিস্তান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ১২ টি দেশকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। কালো তালিকায় পাকিস্তান ও চীনের নাম রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আমেরিকা।এই তালিকায় রয়েছে ইরান, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব।
বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
তবে অভিযুক্ত দেশগুলোর দাবি, আমেরিকার এ রিপোর্ট ভুলভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ পক্ষপাতের ভিত্তিতে করা হয়েছে। তথ্য সূত্র: এনডিটিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস।
