রাফাল নথি গোয়া মুখ্যমন্ত্রীর বেডরুমে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের বেডরুমে রাফাল চুক্তি-সংক্রান্ত সব নথি লুকানো রয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। বুধবার লোকসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, তাদের কাছে এ সংক্রান্ত অডিও-টেপও আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, কেন তার সরকার রাফাল চুক্তির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করছে না? কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং এদিন একটি অডিও-টেপ ফাঁস করেন।
গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে ফোনে কাউকে বলছেন, ‘গোয়া মুখ্যমন্ত্রীকে তার আসন থেকে কেউ সরাতে পারবে না, কারণ রাফাল চুক্তির সব তথ্য তার ফ্ল্যাটেই আছে।’
