শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

আইএস সংশ্লিষ্টতায় ৬১৬ বিদেশিকে শাস্তি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সন্ত্রাসী সংগঠন ইসলামী স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক থাকায় ২০১৮ সালে ছয় শতাধিক বিদেশিকে শাস্তি দিয়েছে ইরাক, যার মধ্যে বহু নারী ও কয়েক ডজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। গতকাল দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

জঙ্গিদের বিরুদ্ধে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালের শেষে আইএসের বিরুদ্ধে ‘বিজয়’ পায় ইরাক।

২০১৪ সালে ইরাকের এক-তৃতীয়াংশসহ সিরিয়ার বৃহৎ অঞ্চল নিয়ে খেলাফত ঘোষণা করে আইএস।