সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র : ইরান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিতিশীলতা ও দুর্দশার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এ মন্তব্য করেন।

তিনি ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ‘কপট’ মন্তব্যের তীব্র নিন্দা জানান। জারিফ বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিরীহ লোকদের অন্যায়ভাবে মেরে ফেলছে। এছাড়া মধ্যপ্রদেশে অস্থিতিশীলতা বিরাজ করার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রই দায়ী।

বৃহস্পতিবার ইরানের এ পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক তৎপরতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে ‘ভণ্ডামিমূলক’ প্রলাপ বন্ধ করতে হবে।

 

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মধ্যপ্রদেশে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন। তারই প্রেক্ষিতে জারিফ কড়া ভাষায় জবাব দেন। তিনি বলেন, আমেরিকা সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। আর সেসব অস্ত্র দিয়ে ইয়েমেনের নিরীহ লোকদের হত্যা করছে সৌদি।