বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

বোকোহারামের ২৯০ যোদ্ধাকে হত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকোহারামের ২৯০ যোদ্ধাকে হত্যা করেছে দেশটির সরকারি বাহিনী। দক্ষিণ-পূর্ব অঞ্চলে চলমান সেনা অভিযান নিহত হয় এসব যোদ্ধা। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

এদিকে চলমান এ অভিযানের মধ্যেই নাইজেরিয়ার উত্তর-পূর্বের কমপক্ষে তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সৈন্যদের বিতাড়িত করেছে। দেশটিতে তাদের এটি সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপির।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিমান হামলায় নিহত হয়েছে ২০০ বিদ্রোহী। এছাড়া সেনাবাহিনীর স্থল অভিযানে আরও ৮৭ জন নিহত হয়েছে।