শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ডেনমার্কে গ্রেট ডেল্টা নামে একটি সেতুতে ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সেতুটি ডেনমার্কের প্রধান দুটি দ্বীপ জিল্যান্ড ও ফুনেনকে সংযুক্ত করেছে। ট্রেন পরিচালনা সংস্থা ডিএসবি বার্তা রয়টার্সকে বুধবার এ তথ্য জানায়।

স্থানীয় সময় বুধবার সকাল আটটার দিকে তীব্র ঝড়ের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেনটি রাজধানী কোপেনহেগেনের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ধাক্কা লাগে। সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি-ট্রেন আসা-যাওয়া করে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

তীব্র ঝড়ের কবলে পড়ায় দুর্ঘটনার শিকার ডেনমার্কের ট্রেনটির কাছে জরুরি বিভাগের কর্মীরা পৌঁছাতে পারেনি। ট্রেনটিতে ১৩১ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিল।