শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ক্ষমতায় থাকতে সংবিধানে পরিবর্তন আনছেন মিসরের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মিসরের প্রেসিডেন্ট হিসেবে দুই বারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে না বলে যে সাংবিধানিক বাধ্যবাধ্যকতা রয়েছে, তা পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে ক্ষমতায় রাখার জন্য তার সমর্থকরা ইতিমধ্যে এই বাধ্যবাধকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। খবর পার্স টুডের।

জেনারেল সিসির দ্বিতীয় দফা ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। তার আগেই এ ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তার সমর্থকরা যাতে সিসির ক্ষমতায় থাকা নির্বিঘ্ন হয়। মিসরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার এক বছর পর ২০১৪ সালের জুন মাসে জেনারেল সিসি ক্ষমতায় আসেন। এর আগে তিনি মুরসি সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গত রবিবার মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আখবার পত্রিকা এক সম্পাদকীয়তে জানায়, জেনারেল সিসির ক্ষমতা নিশ্চিত করার জন্য ২০১৯ সালে ‘বিলম্বিত রাজনৈতিক সংস্কার’ শুরু হবে। এ সম্পাদকীয় এখন মিসরের ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে শিগগিরি জাতীয় সংসদে আলোচনা শুরু হবে।