শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

শিশু মৃত্যুর দায় ডেমোক্র্যাটদের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মেক্সিকো সীমান্তে মার্কিন হেফাজতে থাকা অবস্থায় শিশু মৃত্যুর ঘটনায় ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, ডেমোক্র্যাটরা অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ শিথিল রাখার নীতি অবলম্বন করায় তারায় অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মিত হলে অভিবাসন প্রত্যাশীরা এ চেষ্টা চালাবে না বলে দাবি করেন তিনি।

গত কয়েক মাসে অভিবাসনের প্রত্যাশায় গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্র সীমান্তে ভিড় জমিয়েছে লাখো মানুষ। নিজ দেশে নিপীড়ন, দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা।

তবে অবৈধভাবে প্রবেশকারীদের গ্রেফতার, বিচার ও বিতাড়নের হুশিয়ারি দিয়ে রেখেছেন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রবর্তক প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

শনিবার দুপুরে টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাট এবং তাদের হতাশাপূর্ণ অভিবাসন নীতিমালাই সীমান্তে শিশু কিংবা অন্য যে কারও মৃত্যুর জন্য দায়ী।

এ নীতিমালার কারণেই অভিবাসন প্রত্যাশীরা ভাবছে তারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে পারবে।