যুক্তরাজ্যের ম্যানচেস্টারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৩
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে ভিক্টোরিয়া স্টেশনের ভিতরে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে ৫০ বছর বয়সী ওই ব্রিটিশ যুগলকে ছুরিকাঘাত করার সময় বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত পুলিশ কর্মকর্তার ওপরও হামলা চালায়। খবর দ্যা ডেইলি মেইলের।
পুলিশ আরও জানিয়েছে, আলাহু আকবর বলে হামলাকরী লম্বা একটি ছুরি নিয়ে পথাচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাঘাতে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলাকারীর উপর মরিচের গুড়া স্প্রে করে তাকে গ্রেফতার করেছে।
