শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

২০১৮ সালের সবচেয়ে ‘স্মার্ট’ স্মার্টফোন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

শুরু হলো নতুন বছর। গতবছরের হিসাব-নিকাশ এখনো চলছে পুরোদমে। ভারতীয় সংবাদমাধ্যম 'গেজেটস নাউ' সম্প্রতি ২০১৮ সালে বাজারে আসা সবচেয়ে ’স্মার্ট’ স্মার্টফোনের তালিকা তৈরি করেছে। এই তালিকার সেরা তিন স্মার্টফোন নিয়ে আমাদের এই আয়োজন-

 

1.২০১৮ সালের সবচেয়ে ‘স্মার্ট’ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাস

এই তালিকার শীর্ষস্থান দখল করেছে স্যামসাং গ্যালাক্সি এস-নাইন প্লাস। ডিভাইসটি গতবছরের ফেব্রুয়ারীতে বাজারে ছাড়ে স্যামসাং। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ডব্লিউকিউএইচডি প্লাস ডিসপ্লে। এর মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেলের ডুয়েল লেন্সের। এর অ্যাপারচার এফ২.৪ এবং এফ ১.৫। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ডিসপ্লে ফ্লাশ সমৃদ্ধ এই ক্যামেরার অ্যাপারচার এফ১.৭। এছাড়া এতে বাড়টি স্টোরেজ কার্ড সংযুক্ত করার সুযোগ আছে।

 

2.২০১৮ সালের সবচেয়ে ‘স্মার্ট’ স্মার্টফোন

হুয়াওয়ে মেট-টুয়েন্টি প্রো

হুয়াওয়ের এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস-নাইনের মতোই। এর র‍্যাম ৬ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগা। হুয়াওয়ের এই স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার।

 

3.২০১৮ সালের সবচেয়ে ‘স্মার্ট’ স্মার্টফোন

আইফোন এক্সএস ম্যাক্স

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইফোনের এই ডিভাইসটি। এই ফোনের ‘গোল্ড কালার’ ভার্সনটিকে মূলত সুন্দর ফোনের তালিকায় রাখা হয়েছে। এর র‍্যাম ৪ গিগা আর স্টোরেজ ৬৪, ২৫৬ ও ৫১২ গিগা।