নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এ আন্তর্জাতিক সংস্থাটি।
বাংলাদেশের সাম্প্রতিক এ নির্বাচন নিয়ে জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “নির্বাচনে সহিংস ঘটনা এবং অনিয়ম প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণার সময় ও নির্বাচনের দিনে ঘটা সহিংসতার ঘটনায় প্রার্থী এবং ভোটারদের আহত ও প্রাণহানীর ঘটনায় আমরা দুঃখিত।” - খবর ইউএন ডট ওআরজি’র
৩০ ডিসেম্বর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে।
শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো উপস্থানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে সহিংসতা ও সম্পত্তির ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। ডেইলি বাংলাদেশ/মাহাদী/এমআরকে
