শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ইতিহাস গড়া জয়ে শেখ হাসিনাকে সৌদি-কাতারের অভিনন্দন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়া জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল-আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

 

টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন।

বিএনপি পেয়েছে ৬টি এবং জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন।

ডেইলি বাংলাদেশ/এসআই