শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

জামাই আদর না পেয়ে নৃশংস কাণ্ড...

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

থাইল্যান্ডের পাথো জেলায় নতুন বছরের রাতে পারিবারিক পার্টিতে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে অবহেলার শিকার হয়ে ক্ষুব্ধ ওই ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পরিবারের সবাই টেবিলে বসার পর বন্দুক উঠিয়ে এলোপাতাড়ি গুলি করে সবাইকে হত্যা করেন সুচিপ সোরনসাং নামের ওই ব্যক্তি। এর পর গুলি নিজের দিকে ঘুরিয়ে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ বলছে, নিহতদের মধ্যে হামলাকারীর ৯ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে। নিহত বাকি চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে হবে।

 

মধ্যরাতের পর মঙ্গলবার বছরের প্রথম দিন শুরুর ১০ মিনিটের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

সোমবার সুচিপ নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে তার শ্বশুরবাড়িতে যান।

একটি বিউটি পার্লারে আয়োজিত পার্টি চলার সময় সুচীপ প্রচুর মদ্যপান করেন। এর পর সবাই টেবিলে বসে গেলে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন।

ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান জানিয়েছেন, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য। তাদের মাথায় অথবা শরীরে গুলি করা হয়।