শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

চুপি চুপি অর্জুনের বাড়িতে, ধরা পড়ে মালাইকার যা হলো…

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে আইটেম গার্ল মালাইকা আরোরার সম্পর্ক এখন ‘ওপেন সিক্রেট’। মালাইকা কখনও সেই সম্পর্কের কথা মুখে স্বীকার না করলেও, হাবেভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় নতুন বাড়ি কেনা থেকে শুরু করে দুবাইতে একসঙ্গে সময় কাটানো, অর্জুন কাপুরের সঙ্গে এখন যে প্রায় সব সময়ই দেখা যাচ্ছে মালাইকাকে, তা বেশ স্পষ্ট। আর এবার অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরাবন্দি করা হল মালাইকা আরোরাকে।

রবিবার বিকেলে অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়লেন মালাইকা আরোরা। পাপারাতজিকে দেখে মাথা নীচু করে নিলেও, বলিউড অভিনেত্রীকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ একবারও বন্ধ হয়নি।
দেখুন সেই ছবি…

ছবি ; সংগৃহীত


তবে ক্যামেরার ফ্ল্যাশের সামনে পড়ে মালাইকা অরোরা যে বেশ অসন্তুষ্ট হচ্ছিলেন, তা অভিনেত্রীর ছবি থেকেই পরিষ্কার। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কি না, তা বলার প্রয়োজন মনে করেন না। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনও খোলাখুলি আলোচনা করতে পছন্দ করেন না বলেও জানান আরবাজ খানের প্রাক্তন স্ত্রী। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকে সব সময় একান্তে রাখতেই পছন্দ করেন বলেও জানা মালাইকা। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে মালাইকা যতই রাখঢাক করুন না কেন অর্জুনের গলায় শোনা যায় অন্য সুর।

 

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে অর্জুন কাপুর জানান, তিনি ‘সিঙ্গল’ নন। পাশাপাশি এই মুহূর্তে তিনি বিয়ে করতেও তৈরি বলে স্পষ্ট জানান অর্জুন কাপুর। এখন দেখা যাক, বলিউডের অসম জুটি হিসেবে পরিচিত অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা কবে বিয়ের পিঁড়িতে বসেন।