রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ১৯ ১৪৩৩   ১৬ জ্বিলকদ ১৪৪৭

ফিলাডেলফিয়ায় মুনার কনভেনশন ১৮-২০ আগষ্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২১ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

 

 
আজকাল রিপোর্ট -
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)কনভেনশন আগামী ১৮-২০ আগষ্ট। ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের শ্লোগান হচ্ছে‘কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’। সম্মেলনে প্রায় ২০ হাজার ধর্মপ্রান মুসলমান অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সম্মেলনে নানা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে লেকচার সিরিজ, চিল্ড্রেন প্রোগ্রাম,সিসটারর্স প্রোগ্রাম, চিল্ড্রেন রাইড,কালচারাল প্রেগ্রাম ও ইয়থ প্রোগ্রোম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক স্কলাররা এ কনভেনশনে যোগ দেবেন।