মোবাইল গ্রাহক : এক মাসে বেড়েছে ৬ লাখ, ছাড়িয়েছে ১৫ কোটি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
বছরের শেষ দুমাসে দেশে মোবইল গ্রাহক সংখ্যা আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। নভেম্বর মাসেই বেড়েছে প্রায় ৬ লাখ। আর সারাদেশে এখন মোবাইল গ্রাহকের পরিমাণ ১৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।
বিটিআরসি সূত্র বলছে, সম্প্রতি নভেম্বর মাসের হিসাব প্রকাশ করেছে বিটিআরসি। ওই এক মাসেই মোবাইল গ্রাহক বেড়েছে প্রায় ৬ লাখ।
হিসাব অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের গ্রাহকের পরিমাণ সাত কোটি ২৩ লাখ ৮৬ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা রবি’র গ্রাহক চার কোটি ৭০ লাখ ৭৫ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৭ লাখ ৪ হাজার এবং সরকারি অপারেটর টেলিটকের গ্রাহক ৩৮ লাখ ৮৩ হাজার।
