সুখবর : ভোট শেষে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট ফের চালু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ভোট শেষে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রবিবার সন্ধ্যা ৬ টার পর থেকে গ্রাহকরা মোবাইলে ফের থ্রি-জি ও ফোর-জি সেবা পাচ্ছে।
নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল শনিবার রাত ১০টার পর থেকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্দেশ দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখত হবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার পর টু জি ইন্টারনেট সেবা চালু ছিল।
