থার্টি ফার্স্ট নাইটে মহাকাশে রহস্যময় বস্তুর লাইভ সম্প্রচার করবে ন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মার্কিন মহাকাশ সংস্থা নাসা সুদূর মহাকাশে উড়ন্ত রহস্যময় একটি বস্তুকে অনলাইনে লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে।
ভারতীয় সংবাদ-মাধ্যম ডেকানক্রনিকলের খবরে বলা হয়েছে, মহাকাশের কুপার বেল্ট নামক অন্ধকার ও ঠাণ্ডা অঞ্চলে রহস্যময় ওই বস্তুটি উড্ডয়মান। রহস্যময় আলটিমা নামের ৬ দশমিক ৪ বিলিয়ন কিলোমিটার দূরের ছোট এই বস্তুটির ছবি মানুষ প্রথমবারের মতো ধারণ করতে পেরেছে। দূর মহাকাশের ছোট এই বস্তুটি খুবই প্রাচীন হওয়ার সম্ভাবনাই বেশি।
২০১৯ সালের ১ জানুয়ারির প্রথম প্রহর ১২টা ৩৩ মিনিটে নাসা এই বস্তুটিকে অনলাইনে লাইভ সম্প্রচার করবে। তবে লাইভে সম্প্রচার করা ভিডিওতে ১২ ঘণ্টা আগের ঘটনা দেখা যাবে। কারণ পৃথিবী থেকে পাঠানো সংকেত মহাকাশযানে পৌঁছাতে ছয় ঘণ্টা লাগবে। আবার সেখানে থেকে পৃথিবীতে সংকেত পৌছাতে আরো ছয় ঘণ্টা লাগবে। তার অর্থ দাাঁড়ায় নাসার সম্প্রচার করা মহাকাশের ওই রহস্যময় বস্তুর ১২ ঘণ্টার আগেকার দৃশ্য আমরা দেখতে পাবে।
