বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে একটি শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে অঞ্চলটির মিন্দানাও দ্বীপে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪ দশমিক ৪৯৬৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১২৩ দশমিক ৯৩১২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটি থেকে প্রায় ১৭ দশমিক ৮৭ কিলোমিটার গভীরে।