নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাগারির মৃত্যু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শেহু শাগারি শুক্রবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেন, ‘আমি রাজধানী আবুজায় নাইজেরিয়ার প্রথম নির্বাহী প্রেসিডেন্ট আলহাজি শেহু শাগারির মৃত্যুর খবর পেয়েছি। আর এটা আমার পরিবার, নাইজেরিয়ার সরকার ও জনগণের জন্য খুবই দুঃখজনক খবর।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার মৃত্যুর আগ পর্যন্ত নাইজেরিয়ার জনগণ তাকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখে এবং তার দূরদর্শীতাপূর্ণ পরামর্শের জন্য দেশের জনগণ তাকে চিরদিন স্মরণ করবে।’
প্রেসিডেন্ট তার বিবৃতিতে আরো বলেন, ‘তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার মৃত্যুর আগ পর্যন্ত নাইজেরিয়ার জনগণ তাকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখে। তার দূরদর্শীতাপূর্ণ পরামর্শের জন্য দেশের জনগণ তাকে চিরদিন স্মরণ করবে।’
উল্লেখ্য, শেহু শাগারি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নাইজেরিয়ায় ক্ষমতায় ছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক জেনারেল বুহারি ১৯৮৩ সালে শাগারির সরকারের বিরুদ্ধে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন।
