শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

মিশরে সন্ত্রাস বিরোধী অভিযানে ৪০ জন নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

মিশরে গিজা পিরামিড এলাকায় পর্যটন বাসে হামলার অভিযোগে শনিবার একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে যাদের সন্ত্রাসী হিসেবে দাবি করেছে মিশরের নিরাপত্তা বাহিনী।

 

সন্ত্রাসীরা খ্রিস্টীয় বড় দিনের উৎসবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিলো তাতে ব্যর্থ হয়ে পর্যটন বাসে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের নিমূল করতে গিজা ও সিনাই এলাকায় শনিবার ভোরে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে তাদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার গিজা এলাকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ হলে তাতে একটি পর্যটন বাস ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়। নিহতদের ৩ জনসহ আরো ১১ জন ভিয়েতনামী পর্যটক আসিহত হয়েছেন।