শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

পেছানো হলো আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। ফলে এখন এ নির্বাচন নির্ধারিত সময়ের তিনমাস পর অনুষ্ঠিত হবে। রোববার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান আব্দুল বদি সায়াদ সাংবাদিকদের বলেন, প্রাদেশিক ও জেলা পরিষদের নির্বাচনের পাশাপাশি আগেই স্থগিত করা গজনি প্রদেশের পার্লামেন্টারি নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।