শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

মাধ্যমিক পাশ না করেই বিমান চালনা করছেন পাঁচ পাইলট!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

পাকিস্তানে মাধ্যমিক পাশ না করেই বিমান চালনা করছেন পাঁচ জন পাইলট। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) এসব পাইলট দীর্ঘদিন ধরে কর্মরত।

জিনিউজ সূত্রে জানা গেছে, পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষে দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। শুধু তা-ই নয় আরও অনেক বিমানচালকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসান বলেন, ‘পিআইএ’র দেওয়া এসব তথ্য জেনে রীতিমতো চমকে উঠেছি।’

জনাকীর্ণ আদালতে তিনি বলেন, ‘মাধ্যমিক স্তর পাশ না করলে বাস পর্যন্ত চালানো যায় না, আর অগণিত মানুষের জীবন হাতে নিয়ে তারা বিমান চালাচ্ছেন!’

সম্প্রতি যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে অস্বীকার করায় পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পিআইএ’র কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা উঠেছে সুপ্রিম কোর্টে।

উল্লেখ্য, বর্তমানে লোকসানে চলেছে পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। এই খাতে ১ হাজার ৭০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে দেশটির সরকার। এ কারণে পিআইএ’কে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবেই কর্মীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই কাজ শুরু হয়েছে।