শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।

এক বিবৃতিতে নগরীর কর্তৃপক্ষ জানায়, লিকনে এ বাস দুর্ঘটনা ঘটে। তারা জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজ্যের জনস্বাস্থ্য সচিব ড্যানিয়েল দিয়াজ সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

তিনি জানান, মারাত্মকভাবে আহতদের মধ্যে গর্ভবতী এক নারী রয়েছে।