শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ভারতের ওড়িষ্যায় একটি জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওড়িষ্যার মেয়ুরভাঞ্জ জেলায় একটি পিকনিক স্পটের ভিমকুন্দ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন রোহন মিশ্র। পরে তিনি পা পিছলে পানিতে পরে যান। সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি পানির স্রোতে ভেসে যাচ্ছেন। অনেকেই এই দৃশ্য দেখেছেন। তারা ওই ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সের (এআইআইএমএস) এক গবেষণা অনুযায়ী, গত ছয় বছরে বিশ্বজুড়ে আড়াইশোর বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে মারা গেছেন।

২৫৯ জনের মধ্যে বেশির ভাগ মানুষই ডুবে মারা গেছেন। এছাড়া কেউ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে বা অনেক উঁচু স্থান থেকে সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন।