শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লে কেকিয়াং।
সোমবার সকালে প্রধানমন্ত্রীকে তারা এ অভিনন্দন জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।
এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
