শনিবার   ০১ আগস্ট ২০২৬   শ্রাবণ ১৭ ১৪৩৩   ১৬ সফর ১৪৪৮

বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৩ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার


   
আজকাল রিপোর্ট
বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিট। গত ৩০ জানুয়ারি থেকে  ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের কার্ড ইস্যু করতে শুরু করেছে। নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীনকার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। দেখতেও আগের গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।
ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ বলেছেন, ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সীর স্টকে থাকা পূরনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিট পুরনো কার্ডেই ইস্যু হচ্ছে।