সোমবার   ০৪ মে ২০২৬   বৈশাখ ২১ ১৪৩৩   ১৭ জ্বিলকদ ১৪৪৭

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার টেলিফোনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।