শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

লোহিত সাগরে ছয় দেশসহ সামরিক মহড়া চালিয়েছে সৌদি আরব

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

লোহিত সাগর তীরের ছয় দেশকে নিয়ে ছয় দিন ব্যাপী যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি আরব। গতকাল থেকে শুরু হওয়া ‘দ্য রেড ওয়েভ ওয়ান’ নামের এ মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব, মিসর, জর্ডান, সুদান, ইয়েমেন ও জিবুতির সামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া সোমালিয়ার পর্যবেক্ষকরাও অংশ নিচ্ছেন মহড়ায়।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের মেজর জেনারেল সাকর বিন মোহাম্মদ আল-হারবি বলেন, এই মহড়ার লক্ষ্য হচ্ছে লোহিত সাগর সীমান্তবর্তী দেশগুলোর সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আঞ্চলিক জলসীমার সুরক্ষা, সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং লড়াইয়ের অভিজ্ঞতা বিনিময় করা।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মহড়া।