শনিবার   ০১ আগস্ট ২০২৬   শ্রাবণ ১৭ ১৪৩৩   ১৬ সফর ১৪৪৮

জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার


আজকাল রিপোর্ট
জ্যাকসন হাইটস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি আরাফাত দেওয়ান। গত ১৫ নভেম্বর মঙ্গলবার একটি গাড়ির ধাক্কায় ৩২ বছর বয়স্ক আরাফাত দেওয়ানের মৃত্যু ঘটে। রাস্তা পার হওয়ার সময় তার বাসা থেকে মাত্র ২ ব্লক দূরেই তিনি দুঘর্টনার শিকার হন। মঙ্গলবার রাত ৯টায় ৩২ এভিনিউ ও ৭৯ স্ট্রিটের কর্ণারে এই দুর্ঘটনা ঘটে।  একটি মাজদা ৬ গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে এলমহার্স্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত দেওয়ান সিলেট জেলার বিয়ানীবাজার জেলার বাসিন্দা। কমিউনিটি একটিভিস্ট শাহিন চৌধুরী আজকালকে জানান, আজ শুক্রবার বাদ জুম্মা আরাফাতের নামাজে জানাজা ওজন পার্কে অনুষ্ঠিত হবে।